হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের আলোচিত ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্দেশে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে এই হোটেল ও রিসোর্টের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত মোট ৬৪ কর্মী তাদের কর্মসংস্থান হারিয়েছেন।
যশোর আইসিটি পার্কের অভ্যন্তরে ডরমিটরি ভবনকে বাণিজ্যিক হোটেলে রূপান্তর করার বিষয়টি নিয়ে শুরু থেকেই আইটি উদ্যোক্তাদের মধ্যে ক্ষোভ ছিল। পার্কের পরিবেশ রক্ষা এবং আইটি খাতের বিকাশে গুরুত্ব দিতেই হাইটেক পার্ক অথরিটি এই নির্দেশ জারি করেছে বলে দাবি করেছে সূত্র।
২০১৭ সালের ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইটি পার্কটির উদ্বোধন করেন। পার্কটির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি করা। সরকার পার্কটি পরিচালনার দায়িত্ব দিয়েছিল ‘টেকসিটি বাংলাদেশ লিমিটেড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।
পরবর্তীতে ব্যবসায়িক লোকসান ঠেকানোর অজুহাতে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টেকসিটি তাদের ডরমিটরি ভবনটি ১০ বছরের জন্য সাব-লিজ দেয় আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ‘খান প্রোপার্টিজ গ্রুপ’-কে। এরপরই সেখানে ‘যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট’ নামে তিন তারকা মানের বাণিজ্যিক হোটেল যাত্রা শুরু করে। নতুন করে বরাদ্দ দেওয়ার উদ্দেশ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই সাব-লিজ বাতিল ও কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেয়। হঠাৎ কার্যক্রম বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন সেখানে কর্মরত ৬৪ জন কর্মী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0